পঞ্চখন্ড জাতীয়তাবাদী ঐক্য ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও কার্যালয়ের উদ্বোধন

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৭:০১ পূর্বাহ্ণ, মার্চ ১৯, ২০২৬
{“remix_data”:[],”remix_entry_point”:”challenges”,”source_tags”:[“local”],”origin”:”unknown”,”total_draw_time”:0,”total_draw_actions”:0,”layers_used”:0,”brushes_used”:0,”photos_added”:0,”total_editor_actions”:{},”tools_used”:{“border”:1,”square_fit”:1,”addons”:1,”adjust”:1,”brushes”:1,”beautify”:1,”remove”:1},”is_sticker”:false,”edited_since_last_sticker_save”:true,”containsFTESticker”:false}

সিলেটের বিয়ানীবাজারে পঞ্চখন্ড  জাতীয়তাবাদী ঐক্য ফোরামের  আয়োজনে এবং শাহেরুল তাফাদার টিপু, তাওহিদুর রহমান সেলিম ও হেলাল উদ্দিনের অর্থায়নে ঈদ উপহার বিতরণ ও নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার বিকাল ৩টায় বিয়ানীবাজারের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা যুবদলের সদস্য এম. এ. সামাদ তাফাদার বাবেল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হাসান মাহমুদ।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি নাজমুল হোসেন পুতুল, চেয়ারম্যান ফোরামের ভাইস প্রেসিডেন্ট এম. এ. মান্নান, পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল, জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক ছিদ্দিকুর রহমান, বড়লেখা উপজেলা বিএনপির সহ-সভাপতি আলাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল আহাদ জাবলু এবং এবি কালাম হাফিজ, লায়েকুর রহমান ।

 

এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চখন্ড জাতীয়তাবাদী ঐক্য ফোরামের কার্যকর পরিষদের সদস্য জুবের আহমদ, আলী হোসেন চৌধুরী, রুহেল আহমদ, পঙ্কজ কুমার চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

অনুষ্ঠানে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয় এবং নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

 

বক্তারা বলেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা যদি এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ান, তাহলে সমাজে মানবিকতার বন্ধন আরও দৃঢ় হবে। তারা ভবিষ্যতেও পঞ্চখন্ড জাতীয়তাবাদী ঐক্য ফোরামের মাধ্যমে মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

 

অনুষ্ঠানের আয়োজকরা পৃষ্ঠপোষকদের প্রতি এ ধরনের মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান এবং জানান, তারা সবসময় এই প্ল্যাটফর্মের মাধ্যমে অসহায় মানুষের পাশে থেকে সমাজসেবামূলক কার্যক্রম চালিয়ে যেতে চান।