আমিরাতে স্বর্ণের দাম ১৩ মাসের সর্বনিম্নে

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ১০:৫২ পূর্বাহ্ণ, নভেম্বর ২২, ২০২৬

সংযুক্ত আরব আমিরাতে স্বর্ণের দাম আরও কমেছে। একদিনে প্রতি গ্রামে ১৯ দিরহাম কমে ১৩ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে দুবাইয়ের স্বর্ণের দাম।

খালিজ টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ২৪ ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রামে ৪৪৪ দশমিক ২৫ দিরহাম থেকে কমে ৪২৫ দশমিক ২৫ দিরহামে দাঁড়িয়েছে। অন্যদিকে, ২২ ক্যারেট স্বর্ণের দাম কমে হয়েছে ৩৯৩ দশমিক ৭৫ দিরহাম।

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দরপতন এ মূল্যহ্রাসের অন্যতম কারণ। এ ছাড়া আমেরিকার কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার নিয়ে কঠোর অবস্থানের ইঙ্গিত এবং প্রযুক্তি খাতের শেয়ারের দরপতনও স্বর্ণের বাজারে প্রভাব ফেলেছে।

তবে আন্তর্জাতিক বাজারের পরিস্থিতির কারণে স্বর্ণের দাম যেকোনো সময় পরিবর্তিত হতে পারে। তাই আমিরাতে স্বর্ণ কেনার আগে সংশ্লিষ্ট বিক্রয়কেন্দ্র থেকে সর্বশেষ দর যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।