সৌদিতে হুতিদের হামলায় বাংলাদেশি নিহত

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৬

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল খুরাইস এলাকায় হুতিদের হামলায় মো. সজিব হোসেন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। গত ৪ অক্টোবর আরামকোর একটি স্থাপনায় হুতিদের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র বা ড্রোনের আঘাতে তিনি নিহত হন বলে জানা গেছে।

নিহত সজিব হোসেনের বাড়ি কুমিল্লা জেলায়। তাঁর মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

একই সঙ্গে হামলার তীব্র নিন্দা জানিয়ে সজিবের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছে মন্ত্রণালয়।

এদিকে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস সজিব হোসেনের পরিবারের সদস্য ও তাঁর নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ করেছে। দূতাবাসের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে।

মরদেহের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে বাংলাদেশে পাঠানোর জন্য সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস সমন্বয় করছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।