চলতি মাসেই জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৬

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চলতি মাসেই টোকিও সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলি বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে প্রধানমন্ত্রীর সফরের নির্ধারিত তারিখ ও কত দিনের সফর হবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে তারেক রহমানের জাপান সফরের বিষয়টি গত মাসেই চূড়ান্ত হয়েছে। সফরটি চার দিনের হতে পারে।

সফরে দুই দেশের মধ্যে বিনিয়োগ সম্প্রসারণ, ব্যবসায়ীদের সম্মেলন আয়োজন এবং বাংলাদেশ থেকে জাপানে জনশক্তি রপ্তানির অগ্রগতি পর্যালোচনার বিষয়গুলো গুরুত্ব পেতে পারে বলে জানা গেছে।

কূটনৈতিক সূত্র বলছে, টোকিও সফরের সময় জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।