ফেলোশিপে নেদারল্যান্ডসে বিনা খরচে স্নাতকোত্তর

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২৬

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিনা খরচে স্নাতকোত্তর পড়ার সুযোগ দিচ্ছে নেদারল্যান্ডস। দেশটির এরিক ব্লুমিঙ্ক ফেলোশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর প্রোগ্রামে পড়ার সুযোগ পাবেন।

বাংলাদেশসহ নির্ধারিত কয়েকটি দেশের শিক্ষার্থীরা এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১ ডিসেম্বর ২০২৬।

সুযোগ-সুবিধা

এরিক ব্লুমিঙ্ক ফেলোশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি বহন করা হবে। পাশাপাশি ভ্রমণ খরচ, জীবনযাপনের ব্যয় ও স্বাস্থ্যবিমার সুবিধা দেওয়া হবে। বইয়ের খরচও বহন করবে ফেলোশিপ কর্তৃপক্ষ।

যোগ্যতা

আবেদনকারীকে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি চমৎকার একাডেমিক রেকর্ড এবং ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে। পুরো স্নাতকোত্তর প্রোগ্রাম সফলভাবে শেষ করার মানসিকতা ও সুস্বাস্থ্যও আবেদনকারীর যোগ্যতার অংশ।

আবেদনের পদ্ধতি

আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ এবং প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে।

আবেদনের শেষ সময় ১ ডিসেম্বর ২০২৬।

আবেদন ও বিস্তারিত তথ্যের জন্য এরিক ব্লুমিঙ্ক ফেলোশিপের অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন।