বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যে পিএইচডি স্কলারশিপ
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৬
২০২৭-২৮ শিক্ষাবর্ষে পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের ওয়ারউইক বিশ্ববিদ্যালয়। ‘ওয়ারউইক ইউনিভার্সিটি চ্যান্সেলরস স্কলারশিপ’-এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা এ বৃত্তি পাবেন। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
১৯৬৫ সালে প্রতিষ্ঠিত ওয়ারউইক বিশ্ববিদ্যালয় যুক্তরাজ্যের ওয়েস্ট মিডল্যান্ডসে অবস্থিত একটি পাবলিক গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়।
স্কলারশিপের সুযোগ-সুবিধা
এ স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন—
-
সম্পূর্ণ টিউশন ফি মওকুফের সুবিধা।
-
গবেষণা, প্রশিক্ষণ ও সহায়ক অনুদান (আরটিএসজি) হিসেবে ৫ হাজার পাউন্ড।
-
ভিসা ও অভিবাসনসংক্রান্ত খরচের জন্য সহায়তা পাওয়ার সুযোগ।
আবেদনের শেষ তারিখ ১০ ডিসেম্বর ২০২৬।
আবেদনের যোগ্যতা
বিশ্ববিদ্যালয়ের ২০২৭-২৮ শিক্ষাবর্ষের পিএইচডি বৃত্তির জন্য—
-
যেকোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন।
-
ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের যোগ্য পিএইচডি বা পোস্টগ্র্যাজুয়েট গবেষণা প্রোগ্রামে ভর্তির আবেদন করতে হবে।
-
২০২৭ সালের শরৎকালীন শিক্ষাবর্ষে পড়াশোনা শুরু করতে হবে।
-
বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত একাডেমিক ও গবেষণাসংক্রান্ত শর্ত পূরণ করতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র
আবেদনের জন্য সাধারণত শিক্ষাগত যোগ্যতার সনদ ও ট্রান্সক্রিপ্ট, পাসপোর্ট, রেফারেন্স, গবেষণার বিষয় ও প্রস্তাবনা এবং প্রয়োজনীয় অন্যান্য তথ্য জমা দিতে হয়। প্রোগ্রামভেদে অতিরিক্ত নথিপত্র প্রয়োজন হতে পারে।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী শিক্ষার্থীদের প্রথমে ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের পিএইচডি প্রোগ্রামে ভর্তির আবেদন করতে হবে। এ আবেদনের শেষ সময় ৭ ডিসেম্বর ২০২৬, বিকেল ৪টা ৫৯ মিনিট (যুক্তরাজ্যের সময়)।
এরপর বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ পোর্টালে আবেদন জমা দিতে হবে। স্কলারশিপ আবেদনের শেষ সময় ১০ ডিসেম্বর ২০২৬, বিকেল ৪টা ৫৯ মিনিট। সুপারিশপত্র জমা দেওয়ার শেষ সময় ২১ ডিসেম্বর ২০২৬।
বৃত্তি ও আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে দেখুন।



