সৌদি আরবের পাশে বাংলাদেশ, হুতিদের হামলার নিন্দা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২৬
সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হুতিদের সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এসব হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং নিরীহ মানুষের জীবন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছে ঢাকা।
শুক্রবার (৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছে। একই সাথে এসব হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানাচ্ছে।



