অর্থনীতিকে গণতান্ত্রিক করতে চায় সরকার : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:২৭ পূর্বাহ্ণ, নভেম্বর ২২, ২০২৬

সৃজনশীল অর্থনীতির বিকাশে সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এ খাতে বড় ধরনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে ব্যাংকগুলোকে নিজস্ব উদ্যোগে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন তিনি।

রবিবার (২২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এসএমই খাতে অর্থায়ন নিয়ে কোনো সমস্যা হবে না। সরকার অর্থনীতিকে গণতান্ত্রিক করতে চায়।

তিনি আরও বলেন, বর্তমান সরকার সৃজনশীল অর্থনীতির বিকাশে জোর দিচ্ছে। এ খাতের সম্প্রসারণের মাধ্যমে বড় পরিসরে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।