আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৬

পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছেন বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এসব কর্মকর্তা কঠোর নজরদারিতে রয়েছেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, দল হিসেবে আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। তবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না, সে সিদ্ধান্ত নেবে আদালত।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দল হিসেবে আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলছে। পলাতক ফ্যাসিস্ট শক্তি আর রাজনীতি করতে পারবে না। তাঁদের প্রত্যর্পণের ক্ষেত্রে একমাত্র কূটনৈতিক চ্যানেলই কার্যকর পথ।

পলাতক ফ্যাসিস্টদের বিষয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

গোপালগঞ্জের পরিস্থিতি মোকাবিলার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো ধরনের প্রাণহানি ছাড়াই সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।