রাজধানীর কদমতলীতে ফোম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, মে ৮, ২০২৬

রাজধানীর কদমতলীতে একটি ফোম কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে এই আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা রোজিনা আক্তার জানান, সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো কাজ শুরু করে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।

এখন পর্যন্ত এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। ফায়ার সার্ভিস কর্মীরা বর্তমানে আগুন পুরোপুরি নেভাতে ও পাশের ভবনগুলোতে ছড়িয়ে পড়া রোধে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।