চীনে পূর্ণাঙ্গ সরকারি স্কলারশিপ, আবেদন শেষ ১০ জানুয়ারি
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৬
উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীনে সরকারি স্কলারশিপের সুযোগ এসেছে। ২০২৭-২৮ শিক্ষাবর্ষে চীনা সরকারি স্কলারশিপের (সিজিএস) আওতায় অনার্স, মাস্টার্স, পিএইচডি ও গবেষণার সুযোগ পাবেন বিদেশি শিক্ষার্থীরা। এ স্কলারশিপে আবেদন শেষ হবে আগামী ১০ জানুয়ারি।
এ স্কলারশিপের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, নির্বাচিত শিক্ষার্থীদের কোনো টিউশন ফি দিতে হবে না। পাশাপাশি বিনামূল্যে আবাসন, মাসিক জীবনযাত্রার ভাতা এবং বাংলাদেশ থেকে চীনে যাওয়া-আসার বিমান ভাড়াও দেওয়া হবে।
প্রকৌশল, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), চিকিৎসাবিজ্ঞান, কৃষি, পরিবেশ ও ব্যবসায় প্রশাসনসহ বিভিন্ন বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে।
আবেদনের ক্ষেত্রে বয়সের সীমা নির্ধারণ করা হয়েছে। অনার্স পর্যায়ে আবেদনকারীর বয়স ২৫ বছরের নিচে, মাস্টার্সে ৩৫ বছরের নিচে এবং পিএইচডিতে ৪০ বছরের নিচে হতে হবে।
চীনে উচ্চশিক্ষার পাশাপাশি আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার সুযোগ নিতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এ স্কলারশিপ গুরুত্বপূর্ণ সুযোগ হতে পারে।
তবে আবেদন করার আগে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ও স্কলারশিপ কর্তৃপক্ষের ওয়েবসাইট থেকে বিষয়ভিত্তিক যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র, আবেদনপ্রক্রিয়া এবং সময়সীমা যাচাই করে নেওয়া প্রয়োজন।
সূত্র: মাইগ্রেশন কনসার্ন



