বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, জুন ৭, ২০২৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সভাপতি পদে তিনি একমাত্র প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় দায়িত্ব পাচ্ছেন তিনি।

রোববার (৭ জুন) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচনে এ ফলাফল আসে। ভোটগ্রহণ শুরু হয় সকাল ১০টায় এবং শেষ হয় বিকাল ৪টায়।

নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল। তিনি পেয়েছেন ৭৩ ভোট। দ্বিতীয় সর্বোচ্চ ৭২ ভোট পেয়ে পরিচালক হয়েছেন সাইদ ইব্রাহিম আহমেদ ও ইশরাফিল খসরু। মাসুদুজ্জামান পেয়েছেন ৭০ ভোট এবং ইয়াসির ফয়সাল পেয়েছেন ৬৮ ভোট।

এরপর ফাহিম সিনহা ও শানিয়ান তানিম পেয়েছেন ৬৬টি করে ভোট। আসিফ রাব্বানী পেয়েছেন ৬৪ ভোট, মির্জা ইয়াসির আব্বাস ৬৩ ভোট, রফিকুল ইসলাম বাবু ৫৩ ভোট এবং ড. শামীম পেয়েছেন ৪১ ভোট। ক্লাব ক্যাটাগরিতে মোট ৭৬ ভোটের মধ্যে ৭৪টি ভোট কাস্ট হয়।

বিসিবির ১৮তম এবং নির্বাচিত ষষ্ঠ সভাপতি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তামিম ইকবাল। একইসঙ্গে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা।