ভিসা প্রার্থীদের জন্য আমেরিকা দূতাবাসের সতর্কবার্তা

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৬

আমেরিকার ভিসা প্রত্যাশীদের জন্য সতর্কবার্তা দিয়েছে দেশটির দূতাবাস। ভিসা আবেদনে সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য প্রদান না করলে আবেদন প্রত্যাখ্যান করা হতে পারে বলে সতর্ক করেছে দূতাবাস।

আজ মঙ্গলবার আমেরিকা দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ সতর্কতা জানানো হয়।

দূতাবাস জানিয়েছে, আমেরিকার জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে ভিসা আবেদনের ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য দেওয়ার নিয়ম কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে।

বার্তায় বলা হয়েছে, ‘আপনার ভিসা আবেদনে সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য প্রদান না করলে ভিসা আবেদন প্রত্যাখ্যান হতে পারে এবং ভবিষ্যতে আমেরিকার ভিসার জন্য অযোগ্য হতে পারেন।’