খাবারের টানে ভ্রমণ? দেখে নিন বিশ্বের সেরা ১০ শহরের তালিকা

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২৬

বিশ্বের সেরা খাবারের শহরের তালিকা প্রকাশ করা হয়েছে। ২০২৬ সালের এই তালিকায় স্থান পেয়েছে বিভিন্ন মহাদেশের ১০টি শহর, যেখানে স্থানীয় খাবারের স্বাদ, ঐতিহ্য এবং আধুনিক রন্ধনশৈলীর অনন্য সমন্বয় ভ্রমণপিপাসু ও খাদ্যপ্রেমীদের আকর্ষণ করছে।

তালিকার শীর্ষে রয়েছে পেরুর রাজধানী লিমা। সামুদ্রিক খাবার, বিশেষ করে বিখ্যাত সেভিচে–এর জন্য শহরটি বিশ্বজুড়ে পরিচিত। দ্বিতীয় স্থানে রয়েছে থাইল্যান্ডের ব্যাংকক, যা স্ট্রিট ফুডের জন্য দীর্ঘদিন ধরেই পর্যটকদের অন্যতম প্রিয় গন্তব্য। তৃতীয় স্থানে রয়েছে মেক্সিকো সিটি, যেখানে টাকো, এনচিলাডাসহ নানা ঐতিহ্যবাহী খাবার বিশ্বজুড়ে জনপ্রিয়।

তালিকার চতুর্থ স্থানে রয়েছে লন্ডন, যেখানে বিশ্বের নানা দেশের খাবারের বৈচিত্র্য পাওয়া যায়। পঞ্চম স্থানে স্পেনের বার্সেলোনা, যা ট্যাপাস ও সি-ফুডের জন্য বিখ্যাত। ষষ্ঠ স্থানে রয়েছে ভিয়েতনামের হো চি মিন সিটি, যেখানে ফো ও বান মি’র মতো জনপ্রিয় খাবারের স্বাদ নিতে ভিড় করেন পর্যটকরা।

এ ছাড়া সপ্তম স্থানে অস্ট্রেলিয়ার মেলবোর্ন, অষ্টম স্থানে চীনের বেইজিং, নবম স্থানে গ্রিসের এথেন্স এবং দশম স্থানে পর্তুগালের লিসবন জায়গা করে নিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, খাবার এখন শুধু ক্ষুধা নিবারণের বিষয় নয়; এটি একটি দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারার গুরুত্বপূর্ণ অংশ। তাই বিশ্বের এই সেরা ফুড সিটিগুলো ভ্রমণকারীদের শুধু সুস্বাদু খাবারের অভিজ্ঞতাই নয়, বরং স্থানীয় সংস্কৃতি