মন্ত্রিসভায় রদবদল, এলজিআরডিতে সালাহউদ্দিন; স্বরাষ্ট্রে এ্যানি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২৬

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করার সিদ্ধান্তের পর মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ কয়েকটি দপ্তরে রদবদল আনা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সরকারের উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকের পর এসব দপ্তর পুনর্বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রশাসনিক ও রাজনৈতিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে থাকা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

অন্যদিকে পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব।

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মির্জা ফখরুলের নাম ঘোষণার পর তিনি নিজের সংসদীয় ও প্রশাসনিক পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। এর পরই তার দায়িত্বে থাকা এলজিআরডি মন্ত্রণালয়ে নতুন দায়িত্ব বণ্টনের উদ্যোগ নেওয়া হয়।

সংশ্লিষ্টদের মতে, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে নেতৃত্বের শূন্যতা তৈরি না করে প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক রাখতেই দ্রুত এই রদবদল করা হয়েছে।