মালয়েশিয়ায় বিনা অভিবাসন ব্যয়ে ১১২ কর্মী নিয়োগ
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৯:৫৬ পূর্বাহ্ণ, নভেম্বর ১০, ২০২৬
রাষ্ট্রীয় মালিকানাধীন জনশক্তি নিয়োগকারী প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত কর্মীদের মাসিক মূল বেতন হবে ১ হাজার ৭০০ মালয়েশীয় রিঙ্গিত।
বোয়েসেলের ওয়েবসাইটে গত ৫ নভেম্বর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন বিএইচডি কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এসব কর্মী নিয়োগ দেওয়া হবে।
আবেদনের যোগ্যতা
আগ্রহী প্রার্থীদের বয়স ২২ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। চাকরির মেয়াদ তিন বছর। নির্বাচিত কর্মীদের সপ্তাহে ছয় দিন দৈনিক আট ঘণ্টা করে কাজ করতে হবে।
যেসব সুযোগ-সুবিধা পাওয়া যাবে
নিয়োগকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে কর্মীদের যেসব সুবিধা দেওয়া হবে—
-
মাসিক মূল বেতন ১ হাজার ৭০০ মালয়েশীয় রিঙ্গিত।
-
অতিরিক্ত কাজের জন্য ওভারটাইম ভাতা।
-
আবাসন সুবিধা।
-
প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা।
-
যাতায়াত সুবিধা।
-
কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ।
আবেদন করবেন যেভাবে
বিজ্ঞপ্তি অনুযায়ী, ৬ নভেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ ছিল।
আগ্রহী প্রার্থীদের বোয়েসেলের নির্ধারিত অনলাইন লিংকে আবেদন করতে বলা হয়েছিল।
আবেদনের লিংক: https://employee.oep.gov.bd/employee/registration



