মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বাসা ভাড়া দিলে জেল-জরিমানা

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৬

মালয়েশিয়ায় অবৈধ ও অনথিভুক্ত অভিবাসীদের বাসা ভাড়া দেওয়ার ক্ষেত্রে কঠোর অবস্থান নিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। অবৈধ অভিবাসীদের বাড়ি ভাড়া দিলে বাড়ির মালিককে জেল ও জরিমানার মুখে পড়তে হতে পারে। এ অপরাধে দোষী সাব্যস্ত হলে ৫ হাজার থেকে ৩০ হাজার রিঙ্গিত জরিমানা অথবা সর্বোচ্চ ১২ মাসের কারাদণ্ডের বিধান রয়েছে। এমনকি প্রত্যেক অবৈধ অভিবাসীর জন্য আলাদাভাবে শাস্তি হতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সতর্ক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। এর মাধ্যমে অনথিভুক্ত বিদেশিদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাড়ির মালিকদের আইনি পরিণতি সম্পর্কে সতর্ক করা হয়েছে।

এদিকে, মালয়েশিয়ায় আটক ১০৮ জন বিদেশিকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির কর্তৃপক্ষ। বহিষ্কৃতদের মধ্যে ২১ জন বাংলাদেশিও রয়েছেন। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নেনাস টাউন ইমিগ্রেশন ডিপো থেকে তাঁদের নিজ নিজ দেশে পাঠানো হয়।

এ পরিস্থিতিতে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের বৈধ ভিসা ও কাজের অনুমতিপত্র হালনাগাদ রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি দেশটিতে অবস্থানরত প্রবাসীদের অভিবাসনসংক্রান্ত আইন ও বিধিবিধান মেনে চলার ওপর