শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহার: নীতিমালা প্রণয়নে হাইকোর্টের নির্দেশ
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২৬
১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউব ব্যবহারের বিষয়ে নীতিমালা প্রণয়নের জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রবিবার (২২ নভেম্বর) বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে এ বিষয়ে দায়ের করা রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ ফয়সাল দস্তগীর।



