দক্ষিণের তিন পদে থাকা কর্মকর্তা মনোয়ারের বদলির আদেশ

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৬

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) একাই তিন পদে থাকা কর্মকর্তা মনোয়ার হোসেনের বদলির আদেশ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে তার প্রদায়নের বিষয়টি জানানো হয়।

মনোয়ার হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে স্থানীয় সরকার বিভাগে প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ এ বদলি করা হয়।

তিনি সংস্থাটির নিরীক্ষা কর্মকর্তা, প্রশাসকের একান্ত সচিব (পিএস) ও আইন কর্মকর্তার পদে ছিলেন। তিনটি পদে থেকে এককভাবে প্রভাব বিস্তার করছেন তিনি। একক আধিপত্য ও প্রভাবে তটস্থ থাকেন প্রায় সব বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা। ওই তিনটি পদ ভাগিয়ে নেয়ার পর থেকে নগর ভবনে মনোয়ার হোসেনের দৌরাত্ম বেড়ে যায়।

নগর ভবনে এককভাবে প্রভাব বিস্তার করেন এমন অভিযোগ ছিলো কর্মকর্তা-কর্মচারীদের। করপোরেশনের যেকোনো দরপত্রে পছন্দের লোক নিয়োগ, ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন এমন অভিযোগ ছিলো তার বিরুদ্ধে।