হত্যা মামলায় মামুন খালেদের ৭ দিনের রিমান্ড আবেদন
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২৬
মিরপুর মডেল থানার হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) শেখ মামুন খালেদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে। আজ বৃহস্পতিবার মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের উপপরিদর্শক কফিল উদ্দিন এ আবেদন করেন। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছিদ্দিক আজাদের আদালতে শুনানি হবে।




