ডিবিতে জিজ্ঞাসাবাদে ইকবাল সোবহান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৬

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ বুধবার (৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার (ডিসি) মিডিয়া মো. আখতার হোসেন।

তিনি জানান, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে।

তাকে আটক করা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে আখতার হোসেন বলেন, ডিবি জানিয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে নিয়ে আসা হয়েছে।

এর আগে আজ দুপুরে মহাখালীতে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি কার্যালয় থেকে তাঁকে আটক করা হয়।