যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযান: ৮০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২২

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, মে ৪, ২০২৬

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার (৩ মে) দিনভর পরিচালিত এই অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক ও একটি মিনিবাস জব্দ করা হয়।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ পয়েন্টে এই অভিযান চালানো হয়। অভিযানে গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ৮০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। মাদক বহনে ব্যবহৃত একটি মিনিবাসও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

গ্রেফতারকৃতদের আইনি প্রক্রিয়ার বিভাজন নিচে দেওয়া হলো:

  • নিয়মিত মামলায়: ১৪ জন

  • পুরাতন মামলায়: ৪ জন

  • গ্রেফতারি পরোয়ানা মূলে: ১ জন

  • মোবাইল কোর্টে দণ্ডিত: ৩ জন

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ রুবেল মিজি, মোঃ মিলন, মোঃ সেলিম, আহাদ, মোঃ আবু ফজল, মোঃ রিফাত দেওয়ান, মোঃ জাহিদ হোসেন, মোঃ নুরু মিয়া, মোঃ জীবন মিয়া, মোঃ রিয়াদ হোসেন, অনিক হাসান, মোঃ রাজু আকন্দ, মোঃ শামস উদ্দিন মিয়া, মোঃ মুজিবুর রহমান, ববি ওরফে পান্না আক্তার, নাছরিন আক্তার, শাহানাজ, জালাল উদ্দিন, ইকবাল হোসেন ওরফে জুয়েল, মোঃ রাশেদুল ইসলাম রাব্বি, মোসাঃ রুজিনা বেগম ও মোঃ নাহিম।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের আজ (৪ মে) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরণের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।