ওমানে ১০ হাজার বাংলাদেশি কর্মীর সুযোগ

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৬

বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নিয়োগে আগ্রহ দেখিয়েছে ওমান। এ বিষয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তি হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

পরিকল্পনা অনুযায়ী, ওমানে ৫ হাজার বাংলাদেশি কর্মী কৃষি খাতে এবং আরও ৫ হাজার কর্মী মৎস্য খাতে কাজের সুযোগ পাবেন। কর্মী নিয়োগের বিস্তারিত ও চুক্তি বাস্তবায়নের বিষয়ে আলোচনা করতে আগামী মাসে ওমান সরকারের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে বলে জানানো হয়েছে।

এ উদ্যোগের মাধ্যমে ওমানে বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার আরও সম্প্রসারণের চেষ্টা করছে ঢাকা। বর্তমানে বাংলাদেশিদের কিছু শ্রেণির ভিসায় বিধিনিষেধ থাকায় নিয়মিতভাবে কর্মী পাঠানোর সুযোগ পুনরায় চালুর বিষয়েও কূটনৈতিকভাবে আলোচনা চলছে।

পাশাপাশি দক্ষ ও কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত বাংলাদেশি কর্মীদের ওমানের বিভিন্ন খাতে পাঠানোর ওপরও গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ সরকার।