সাতক্ষীরার এমপি গাজী নজরুলের স্ত্রীর মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৬
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ।
পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া নেওয়া হচ্ছে। ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।



