সৌদিতে নতুন এয়ারলাইন্স, সস্তায় তিন শহরে ফ্লাইট
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৬
সৌদি আরবে কম খরচের নতুন বিমানসেবা চালু করেছে এয়ার অ্যারাবিয়া নেতৃত্বাধীন কনসোর্টিয়ামের একটি নতুন এয়ারলাইন। দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে কার্যক্রম শুরু করেছে এয়ারলাইনটি।
নতুন এয়ারলাইনটি বর্তমানে দাম্মাম থেকে সৌদি আরবের তিন গুরুত্বপূর্ণ শহর—রিয়াদ, জেদ্দা ও মদিনায় ফ্লাইট পরিচালনা করছে। দাম্মাম থেকে রিয়াদ ও জেদ্দায় প্রতিদিন দুটি করে এবং মদিনায় একটি ফ্লাইট পরিচালিত হচ্ছে।
গত ২০ সেপ্টেম্বর দাম্মাম থেকে রিয়াদের উদ্দেশে প্রথম ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে এয়ারলাইনটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এর ফলে সৌদির পূর্বাঞ্চলে বসবাসকারী প্রবাসীসহ অন্যান্য যাত্রীরা কম খরচে দাম্মাম থেকে দেশের গুরুত্বপূর্ণ তিন শহরে যাতায়াতের নতুন সুযোগ পাবেন।
এয়ারলাইনটির পরিচালন কেন্দ্র হিসেবে কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরকে বেছে নেওয়া হয়েছে। যাত্রী পরিবহনে ব্যবহার করা হচ্ছে ১৭৪ আসনের Airbus A320 উড়োজাহাজ।



