মালয়েশিয়া থেকে ১৩ বাংলাদেশিকে দেশে ফেরত

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ১০:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৬

মালয়েশিয়ার পেকান নেনাস ইমিগ্রেশন ডিটেনশন ডিপো থেকে সেপ্টেম্বরের চতুর্থ সপ্তাহে বিভিন্ন দেশের ৩৩৩ জন আটক ব্যক্তিকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। তাদের মধ্যে ১৩ জন বাংলাদেশি নাগরিক।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী, ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে ইন্দোনেশিয়ার ১৫০ জন, মিয়ানমারের ১২৫ জন, ভারতের ২১ জন, পাকিস্তানের ১২ জন, চীনের ৮ জন, শ্রীলঙ্কার ৩ জন এবং নাইজেরিয়ার একজন নাগরিক রয়েছেন।

আটক ব্যক্তিদের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের ১ ও ২ নম্বর টার্মিনাল এবং পাসির গুদাং ফেরি টার্মিনালের মাধ্যমে নিজ নিজ দেশে পাঠানো হয়। ফেরার টিকিটের খরচ বহন করেছেন আটক ব্যক্তি, তাদের পরিবার অথবা কিছু ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের দূতাবাস।

ইমিগ্রেশন আইন ভঙ্গের কারণে আটক হয়ে দেশে ফেরত পাঠানো হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের ব্যবস্থায় কালো তালিকাভুক্ত করা হয়। ফলে নির্ধারিত সময় পর্যন্ত তিনি কোনো উদ্দেশ্যেই মালয়েশিয়ায় আবার প্রবেশ করতে পারবেন না।

ইমিগ্রেশন বিভাগ আরও জানিয়েছে, দেশে ফেরার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করার জন্য পেকান নেনাস ডিপোতে নির্ধারিত কাউন্টার রয়েছে। এ প্রক্রিয়ার জন্য কোনো অতিরিক্ত ‘সার্ভিস চার্জ’ নেওয়া হয় না।