দিল্লিতে বিক্ষোভ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আটক

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২৬

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভের সময় পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করেছে দিল্লি পুলিশ। তাঁর দলের নেতারাও এ কর্মসূচিতে অংশ নেন।

শনিবার (১০ অক্টোবর) দিল্লির সাউথ অ্যাভিনিউয়ে বিক্ষোভে বসেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দলের নেতারা। সেখান থেকেই তাঁকে আটক করা হয়েছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

তবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ জানান মমতা ও তাঁর দলের নেতারা। তাঁদের এই কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লিতে উত্তেজনা ছড়িয়েছে বলে জানা গেছে।