চেক জালিয়াতির মামলায় জামায়াত নেতা হারুনুর রশীদ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, মে ১০, ২০২৬

চেক জালিয়াতির মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী-র এক নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তি হারুনুর রশীদ। রোববার (১০ মে) দুপুরে পৌর শহরের সর্দারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ব্যবসায়ী এরশাদ আলী-র কাছ থেকে ৭৬ লাখ টাকা নিয়ে ব্যবসা সম্প্রসারণ করেছিলেন হারুনুর রশীদ। পরে নির্ধারিত সময়ে টাকা পরিশোধ না করায় তার বিরুদ্ধে আদালতে চেক জালিয়াতির মামলা দায়ের করা হয়।

মামলার রায়ে আদালত হারুনুর রশীদকে ৭৬ লাখ টাকা পরিশোধের নির্দেশ দেওয়ার পাশাপাশি এক বছরের কারাদণ্ড দেন।

মেলান্দহ থানা-র ওসি ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্ত হারুনুর রশীদকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।