দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.৩২ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, মে ১৫, ২০২৬

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩৪ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) রাতে প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত ‘বিপিএম-৬’ হিসাব পদ্ধতি অনুযায়ী দেশের ব্যবহারযোগ্য বা নিট রিজার্ভের পরিমাণ ২৯ দশমিক ৬৫ বিলিয়ন মার্কিন ডলার।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, আমদানি ব্যয় এবং আন্তর্জাতিক বাজারে চাপ থাকা সত্ত্বেও রিজার্ভের বর্তমান অবস্থান দেশের বৈদেশিক খাতের স্থিতিশীলতার ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে।

সম্প্রতি প্রবাসী আয় বৃদ্ধি, রপ্তানি আয় এবং বৈদেশিক লেনদেনে নিয়ন্ত্রণমূলক বিভিন্ন পদক্ষেপের ফলে রিজার্ভ পরিস্থিতিতে কিছুটা স্বস্তি ফিরেছে বলেও মনে করছেন অর্থনীতিবিদরা।