তথ্য অধিদফতরের বিভিন্ন শাখা পরিদর্শন করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, মে ২৪, ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী আজ রাজধানীর বাংলাদেশ সচিবালয় এ অবস্থিত তথ্য অধিদফতরের বিভিন্ন শাখা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে মন্ত্রী ও প্রতিমন্ত্রী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং চলমান কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। তারা তথ্য সেবাকে আরও আধুনিক, দ্রুত ও জনমুখী করতে সংশ্লিষ্টদের আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার নির্দেশনা দেন।
মন্ত্রী বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও জনকল্যাণমূলক উদ্যোগ সাধারণ মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে তথ্য অধিদফতর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে তথ্য প্রচার কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, জনগণের কাছে নির্ভুল ও বস্তুনিষ্ঠ তথ্য পৌঁছে দিতে তথ্য অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীদের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
পরিদর্শন শেষে মন্ত্রী ও প্রতিমন্ত্রী বিভিন্ন শাখার কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।



