প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট : ইসি সচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৬
দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। এ ক্ষেত্রে সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
আজ রবিবার (৮ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসি সচিব।
আখতার আহমেদ বলেন, প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ করা হবে। তবে কোনো নির্বাচনেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না।
ইভিএমের ভবিষ্যৎ ব্যবহার ও এগুলো নিষ্পত্তির বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি নির্বাচন কমিশন।
এ ছাড়া নাগরিকদের উন্নত সেবা নিশ্চিত করতে ছয় বছর বয়স থেকেই ব্যক্তির যাবতীয় তথ্য সংগ্রহের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন বলেও জানান তিনি।



