দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ণ, জুন ৩, ২০২৬

বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের স্বার্থ ও কল্যাণ বিবেচনা করে আগামী অর্থবচরের বাজেট প্রণয়ন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আজ বুধবার (৩ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, এবারের বাজেট কেবল কোনো নির্দিষ্ট শ্রেণির জন্য নয়, বরং দেশের প্রতিটি সাধারণ নাগরিকের সুযোগ-সুবিধা ও অর্থনৈতিক সুরক্ষার বিষয়টি মাথায় রেখে তৈরি করা হচ্ছে।

বাজেট ঘোষণার পূর্বপ্রস্তুতি ও সার্বিক রূপরেখা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারপ্রধানের কার্যালয়ে এই আলোচনা অনুষ্ঠিত হয়।