রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, জুন ৪, ২০২৬

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায় ঘোষণা করা হবে আগামী ৭ জুন (রবিবার)।

বৃহস্পতিবার (৪ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে যুক্তিতর্ক শেষে আদালত এ দিন নির্ধারণ করেন।

মামলার প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারের উপস্থিতিতে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করে বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো সাক্ষ্য-প্রমাণে প্রমাণিত হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত ছিলেন।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগ অস্বীকার করে তাদের নির্দোষ দাবি করেন।

আদালত সূত্রে জানা গেছে, ইতোমধ্যে মামলার ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে এবং গুরুত্বপূর্ণ প্রমাণাদি পর্যালোচনা করা হয়েছে।

এর আগে গত ২৪ মে তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই অহিদুজ্জামান আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে আদালত তা আমলে নিয়ে মামলাটি শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে স্থানান্তর করেন।

এদিকে, রায়ের তারিখ ঘোষণার পর মামলাটি ঘিরে এলাকায় এবং আইনি অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

আগামী ৭ জুন এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করা হবে।