সাহেল অ্যাপে নতুন সুবিধা

কুয়েতে রেসিডেন্সি সার্টিফিকেট এখন এক ক্লিকেই

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২৬

কুয়েতে বসবাসরত প্রবাসীদের জন্য সাহেল (Sahel) অ্যাপে নতুন একটি ডিজিটাল সেবা চালু করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখন থেকে প্রবাসীরা অফিসে না গিয়েই অনলাইনে রেসিডেন্ট পারমিট প্রুফ সার্টিফিকেট (রেসিডেন্সি প্রমাণপত্র) ডাউনলোড করতে পারবেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নতুন এই ইলেকট্রনিক সেবার মাধ্যমে বৈধ রেসিডেন্সির প্রমাণ প্রয়োজন হলে তা দ্রুত এবং সহজেই সংগ্রহ করা যাবে। এতে সরকারি অফিসে যাওয়ার প্রয়োজন কমবে এবং সময় ও শ্রম—দুটিই সাশ্রয় হবে।

কুয়েত সরকারের ডিজিটাল সেবা সম্প্রসারণের অংশ হিসেবে সাহেল প্ল্যাটফর্মে এই সুবিধা যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে নাগরিক ও প্রবাসীদের জন্য সরকারি সেবা আরও সহজ, দ্রুত এবং ঝামেলামুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন এই সেবার ফলে কুয়েতে থাকা বাংলাদেশিসহ সব প্রবাসী ঘরে বসেই প্রয়োজনীয় রেসিডেন্সি প্রমাণপত্র সংগ্রহ করতে পারবেন, যা বিভিন্ন প্রশাসনিক ও আইনি কাজে ব্যবহার করা যাবে।