প্রবাসীদের জন্য সুখবর
বিশ্বের দ্বিতীয় নিরাপদ দেশ এখন ওমান
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ১:১০ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২৬
মধ্যপ্রাচ্যের দেশ ওমান বিশ্বের দ্বিতীয় নিরাপদ দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। ২০২৬ সালের ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্টের বৈশ্বিক সূচকে এই অবস্থান অর্জন করেছে দেশটি। তালিকায় প্রথম স্থানে রয়েছে সিঙ্গাপুর।
এই সূচক তৈরিতে অপরাধের হার, আইন প্রয়োগকারী সংস্থার কার্যকারিতা, রাজনৈতিক স্থিতিশীলতা, জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা, অবকাঠামোর নিরাপত্তা এবং ব্যক্তিগত নিরাপত্তা সম্পর্কে জনমত বিবেচনা করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, আধুনিক পুলিশিং, ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা, জরুরি সাড়া প্রদান এবং স্মার্ট প্রযুক্তিতে ধারাবাহিক বিনিয়োগের কারণে ওমান নিরাপত্তা ব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
ওমান সরকার বলছে, নিরাপত্তা নিশ্চিত করতে শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, সাধারণ মানুষের সচেতনতা ও সামাজিক অংশগ্রহণও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এদিকে, দেশটিতে বসবাসরত অনেক প্রবাসীও ওমানের নিরাপদ পরিবেশ, কার্যকর আইনশৃঙ্খলা এবং সামাজিক স্থিতিশীলতার প্রশংসা করেছেন।
বিশেষজ্ঞদের মতে, এই স্বীকৃতি শুধু ওমানের নিরাপত্তা ব্যবস্থার সাফল্যই নয়, বরং দেশটির দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা ‘ওমান ভিশন ২০৪০’ বাস্তবায়নের অগ্রগতিরও একটি ইতিবাচক প্রতিফলন।



