প্রবাসী কার্ড পেতে লাগবে যেসব কাগজপত্র
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২৬
বিদেশে বসবাসরত বাংলাদেশিদের জন্য সরকার আনুষ্ঠানিকভাবে প্রবাসী কার্ড চালু করতে যাচ্ছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ব্যুরো অব ম্যানপাওয়ার, এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং (বিএমইটি) এই কার্ড ইস্যু করবে। এর মাধ্যমে প্রবাসীরা সরকারি বিভিন্ন সেবা ও বিশেষ সুবিধা পাবেন।
আবেদন করবেন যেভাবে
প্রবাসী কার্ড পেতে আবেদনকারীদের বিএমইটির অনলাইন পোর্টাল অথবা বাংলাদেশ দূতাবাস/হাইকমিশনে নিবন্ধন করতে হবে।
আবেদনের সময় যেসব কাগজপত্র প্রয়োজন হবে—
বৈধ বাংলাদেশি পাসপোর্ট
জাতীয় পরিচয়পত্র (এনআইডি)
বৈধ ভিসা বা ওয়ার্ক পারমিট
বিদেশে কর্মসংস্থানের প্রমাণপত্র
আবেদন জমা দেওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তথ্য যাচাই করবে। যাচাই শেষে আবেদনকারীকে একটি ইউনিক প্রবাসী আইডি নম্বর দেওয়া হবে, যার ভিত্তিতে প্রবাসী কার্ড ইস্যু করা হবে।
প্রবাসী কার্ডে যেসব সুবিধা মিলবে
সরকারি হাসপাতাল ও সরকারি অফিসে অগ্রাধিকার সেবা
দেশে বিনিয়োগে বিশেষ কর-সুবিধা
বিমানবন্দরে আলাদা কাউন্টার ব্যবহার
প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে সহজ ঋণ
সন্তানদের শিক্ষা-সহায়তা
দেশে ফেরার পর পুনর্বাসন ও প্রশিক্ষণ
সরকারি বিভিন্ন প্রকল্পে অংশগ্রহণের সুযোগ
জরুরি পরিস্থিতিতে দূতাবাসের দ্রুত সহায়তা
অনলাইন সরকারি সেবা ও তথ্যভাণ্ডারে প্রবেশাধিকার
প্রবাসী দিবসে বিশেষ সম্মাননা ও অংশগ্রহণের সুযোগ
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় কর্মরত বাংলাদেশিদের মধ্যে এই কার্ড বিতরণ শুরু হবে। সরকারের আশা, এই উদ্যোগের মাধ্যমে প্রবাসীদের সঙ্গে রাষ্ট্রের যোগাযোগ আরও শক্তিশালী হবে এবং তারা সহজে সরকারি সেবা গ্রহণ করতে পারবেন।



