চীনের নতুন ভিসা-মুক্ত ভ্রমণনীতিতে যা থাকছে

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৬

চীন বিদেশি নাগরিকদের জন্য ভিসা-মুক্ত প্রবেশের সুযোগ আরও বাড়িয়েছে। নতুন নীতিতে ব্যবসা, পর্যটন, পারিবারিক সফর ও ট্রানজিটের জন্য নির্দিষ্ট সময় পর্যন্ত ভিসা ছাড়াই চীনে প্রবেশের সুযোগ থাকছে।

সব আন্তর্জাতিক বিমান, সমুদ্র ও স্থলবন্দরে ২৪ ঘণ্টা পর্যন্ত ভিসা-মুক্ত ট্রানজিট সুবিধা দেওয়া হচ্ছে। বৈধ আন্তর্জাতিক ভ্রমণ নথি ও নিশ্চিত onward টিকিট থাকলে সর্বোচ্চ একদিন চীনে থাকা যাবে।

২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ৫০টিরও বেশি দেশের নাগরিক সর্বোচ্চ ৩০ দিন ভিসা ছাড়া চীনে থাকতে পারবেন। এর মধ্যে রয়েছে জার্মানি, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের নাগরিক।

চীনের ২৪টি প্রদেশের ৬০টি খোলা বন্দরে ৫৫ দেশের নাগরিকরা সর্বোচ্চ ২৪০ ঘণ্টা বা ১০ দিন পর্যন্ত ভিসা-মুক্ত ট্রানজিট সুবিধা পাচ্ছেন।

হাইনান প্রদেশে ৬১ দেশের নাগরিক সর্বোচ্চ ৩০ দিন ভিসা ছাড়াই থাকতে পারবেন। এই তালিকায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশ রয়েছে।

এছাড়া ক্রুজ জাহাজে আসা বিদেশি পর্যটক দল চীনের ১৩টি শহরের বন্দর দিয়ে প্রবেশ করে সর্বোচ্চ ১৫ দিন অবস্থান করতে পারবে।

আসিয়ানভুক্ত দেশগুলোর পর্যটক দল ইউনান ও গুয়াংসি প্রদেশের নির্দিষ্ট এলাকায় ছয় দিন পর্যন্ত ভিসা ছাড়া থাকতে পারবে।

তবে এসব সুবিধা নির্দিষ্ট দেশের নাগরিক ও নির্ধারিত প্রবেশপথের ক্ষেত্রে প্রযোজ্য। তাই ভ্রমণের আগে নিজের দেশের নাগরিকদের জন্য কোন ভিসা-মুক্ত সুবিধা প্রযোজ্য, তা যাচাই করা জরুরি।