৪০০ শিক্ষার্থীকে সম্পূর্ণ বিনা মূল্যে পিএইচডির সুযোগ দিচ্ছে হংকং
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৬
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ৪০০ শিক্ষার্থীকে সম্পূর্ণ বিনা মূল্যে পিএইচডি করার সুযোগ দিচ্ছে হংকং। হংকং পিএইচডি ফেলোশিপ স্কিমের আওতায় ২০২৭-২৮ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের এ ফেলোশিপ দেওয়া হবে।
নির্বাচিত শিক্ষার্থীরা বার্ষিক উপবৃত্তির পাশাপাশি সম্মেলন ও গবেষণাভ্রমণের জন্য ভাতাও পাবেন।
প্রতিষ্ঠান: হংকং রিসার্চ গ্রান্টস কাউন্সিল (আরজিসি)।
ফেলোশিপের নাম: হংকং পিএইচডি ফেলোশিপ স্কিম।
শিক্ষাবর্ষ: ২০২৭-২৮।
ফেলোশিপের সংখ্যা: ৪০০টি।
মেয়াদ: সর্বোচ্চ তিন বছর।
আবেদনের শেষ সময়: ১ ডিসেম্বর ২০২৬।
যেসব বিষয়ে পড়ার সুযোগ
বিজ্ঞান, চিকিৎসা, প্রকৌশল ও প্রযুক্তি, মানবিক, সামাজিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা বিষয়ে পিএইচডি করার সুযোগ রয়েছে।
যেসব বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ
১. সিটি ইউনিভার্সিটি অব হংকং।
২. হংকং ব্যাপটিস্ট ইউনিভার্সিটি।
৩. লিংনান ইউনিভার্সিটি।
৪. চাইনিজ ইউনিভার্সিটি অব হংকং।
৫. হংকং এডুকেশন ইউনিভার্সিটি।
৬. হংকং পলিটেকনিক ইউনিভার্সিটি।
৭. হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি।
৮. হংকং ইউনিভার্সিটি।
সুযোগ-সুবিধা
- তিন বছর পর্যন্ত বার্ষিক উপবৃত্তি।
- সম্মেলন ও গবেষণাভ্রমণের জন্য ভাতা।
- সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় থেকে অন্যান্য সুযোগ-সুবিধা।
আবেদনের যোগ্যতা
- সদ্য স্নাতকোত্তর সম্পন্ন করেছেন এবং পূর্ণকালীন পিএইচডি প্রোগ্রামে ভর্তি হতে আগ্রহী—এমন আন্তর্জাতিক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
- ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল থাকতে হবে।
- ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে। আইইএলটিএসসহ ইংরেজি দক্ষতার সনদ প্রয়োজন হতে পারে। তবে একাডেমিক কোর্স ইংরেজি মাধ্যমে সম্পন্ন হলে আইইএলটিএসের প্রয়োজন নেই।
- গবেষণার সক্ষমতা ও সম্ভাবনা থাকতে হবে।
- যোগাযোগ ও আন্তব্যক্তিক দক্ষতা থাকতে হবে।
- নেতৃত্ব দেওয়ার সক্ষমতা থাকতে হবে।
আবেদনের পদ্ধতি
আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে হংকং পিএইচডি ফেলোশিপ স্কিমের জন্য প্রাথমিক আবেদন করতে হবে।
আবেদন ও বিস্তারিত তথ্য জানা যাবে হংকং পিএইচডি ফেলোশিপ স্কিমের ওয়েবসাইটে।



