চীনে উচ্চশিক্ষায় বড় সুযোগ, তিন প্রোগ্রামে মিলবে সরকারি বৃত্তি
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৬
বিনা খরচে পড়াশোনার সুযোগ দিচ্ছে দেশটির ডংহুয়া বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
বৃত্তির আওতায় শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ, বিনা মূল্যে আবাসন, চিকিৎসা বীমা এবং মাসিক উপবৃত্তি দেওয়া হবে। ২০২৭ সালের ১৫ এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, এ বৃত্তির নাম সাংহাই গভর্নমেন্ট স্কলারশিপ (এসজিএস)। আন্তর্জাতিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ করে দিতে এ বৃত্তি দেওয়া হচ্ছে।
যেসব প্রোগ্রামে আবেদন করা যাবে
-
স্নাতক
-
স্নাতকোত্তর
-
পিএইচডি
বৃত্তির সুযোগ-সুবিধা
বৃত্তির আওতায় শিক্ষার্থীরা যেসব সুবিধা পাবেন—
-
সম্পূর্ণ টিউশন ফি মওকুফ।
-
বিনা মূল্যে আবাসন সুবিধা।
-
চিকিৎসা বীমা।
-
স্নাতক পর্যায়ে মাসিক ২ হাজার ৫০০ চীনা ইউয়ান উপবৃত্তি।
-
স্নাতকোত্তর পর্যায়ে মাসিক ৩ হাজার চীনা ইউয়ান উপবৃত্তি।
-
পিএইচডি পর্যায়ে মাসিক ৩ হাজার ৫০০ চীনা ইউয়ান উপবৃত্তি।
আবেদনের যোগ্যতা
আবেদনকারীকে অবশ্যই চীনের বাইরের কোনো দেশের নাগরিক হতে হবে। শিক্ষাগত যোগ্যতা ও বয়সের ক্ষেত্রে রয়েছে পৃথক শর্ত।
-
স্নাতক: উচ্চমাধ্যমিক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ ২৫ বছর। এ ক্ষেত্রে এসজিএসের আওতায় শুধু চীনা ভাষায় পরিচালিত প্রোগ্রামে আবেদন করা যাবে।
-
স্নাতকোত্তর: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। বয়স সর্বোচ্চ ৩৫ বছর।
-
পিএইচডি: স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। বয়স সর্বোচ্চ ৪০ বছর।
প্রয়োজনীয় কাগজপত্র
আবেদনের জন্য যেসব কাগজপত্র প্রয়োজন হবে—
-
পাসপোর্টের ফটোকপি।
-
স্কলারশিপের আবেদনপত্র।
-
আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে বিশ্ববিদ্যালয়ের আবেদনপত্র।
-
শারীরিক পরীক্ষার মূল রেকর্ড।
-
নন-ক্রিমিনাল রেকর্ডের মূল কপি।
-
একাডেমিক ট্রান্সক্রিপ্ট, সনদপত্র ও মার্কশিট।
-
দুটি রেফারেন্স লেটার (প্রযোজ্য ক্ষেত্রে)।
-
রিসার্চ প্রপোজাল (প্রযোজ্য ক্ষেত্রে)।
-
ভাষা দক্ষতার সনদপত্র।
-
আবেদন ফি জমার রেমিট্যান্স স্লিপ।
আবেদন ফি ও শেষ সময়
অনলাইনে আবেদনের জন্য ৮০০ চীনা ইউয়ান ফি দিতে হবে। এ ফি অফেরতযোগ্য। আবেদনের শেষ সময় ১৫ এপ্রিল ২০২৭।
আবেদন করবেন যেভাবে
আগ্রহী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।
সূত্র: দ্য ডেইলি ক্যাম্পাস।



