যুক্তরাষ্ট্রে ভিজিটর ভিসায় ডিগ্রি নেওয়া নিষিদ্ধ: মার্কিন দূতাবাসের সতর্কতা
শিক্ষা ডেস্ক
প্রকাশিত: ১২:৩৩ পূর্বাহ্ণ, এপ্রিল ২২, ২০২৬
যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসায় (বি১/বি২) সে দেশে অবস্থানকালে কোনো ধরনের ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিট প্রদানকারী প্রোগ্রামে ভর্তি হওয়া কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) ঢাকার মার্কিন দূতাবাস এক বিশেষ বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে।
স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি
দূতাবাসের বার্তায় স্পষ্টভাবে জানানো হয়েছে যে, অল্প সময়ের জন্য হলেও ভিসার শর্ত লঙ্ঘন বা অননুমোদিত ব্যবহার ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। যদি কেউ ভিজিটর ভিসায় গিয়ে পড়াশোনা বা কোনো প্রাতিষ্ঠানিক কোর্সে ভর্তি হন, তবে তার ওপর যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।
পড়াশোনার জন্য সঠিক ভিসা
মার্কিন দূতাবাসের পক্ষ থেকে মনে করিয়ে দেওয়া হয়েছে যে:
-
ভিজিটর ভিসা (B1/B2): এটি মূলত পর্যটন, চিকিৎসা বা স্বল্পমেয়াদী ব্যবসায়িক কাজের জন্য।
-
স্টুডেন্ট ভিসা (F/M): যুক্তরাষ্ট্রে পূর্ণাঙ্গ পড়াশোনা বা ডিগ্রি অর্জনের জন্য আবেদনকারীকে অবশ্যই যথাযথ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির পর স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে হবে।
ভিসার অপব্যবহার রোধ এবং আইনি জটিলতা এড়াতে পর্যটকদের এই নিয়মগুলো কঠোরভাবে মেনে চলার পরামর্শ দিয়েছে দূতাবাস।



