প্ল্যান ইন্টারন্যাশনালে বড় নিয়োগ: বেতন শুরু ১.৪৭ লাখ টাকা থেকে

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২৬

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি তাদের ঢাকা অফিসের জন্য ‘প্রোগ্রাম স্পেশালিস্ট’ পদে দক্ষ জনবল খুঁজছে। গত ১৪ এপ্রিল থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

পদের নাম: প্রোগ্রাম স্পেশালিস্ট

  • পদ সংখ্যা: নির্ধারিত নয়।

  • শিক্ষাগত যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা অথবা স্নাতক ডিগ্রি।

  • অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে বা এনজিও সংস্থায় কমপক্ষে ৭ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন ও কর্মস্থল

  • মাসিক বেতন: ১,৪৭,১০৬ টাকা থেকে ১,৮৩,৮৮৩ টাকা।

  • কর্মস্থল: ঢাকা।

  • কাজের ধরন: ফুলটাইম (অফিসভিত্তিক)।

বিশেষ সুযোগ-সুবিধা

বেতন ছাড়াও নির্বাচিত প্রার্থীরা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নিম্নলিখিত সুবিধাদি পাবেন:

  • স্বামী/স্ত্রী ও সন্তানদের জন্য হাসপাতালে ভর্তির সুবিধা।

  • প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি।

  • উৎসব বোনাস ও গ্রুপ ইন্স্যুরেন্স।

  • বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা ও মোবাইল ভাতা।

  • পিতৃত্বকালীন ছুটি এবং ডে-কেয়ার সুবিধা।

আবেদনের সময়সীমা

  • আবেদন শুরু: ১৪ এপ্রিল, ২০২৬।

  • আবেদনের শেষ তারিখ: ২৫ এপ্রিল, ২০২৬।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের প্ল্যান ইন্টারন্যাশনালের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত তথ্য ও আবেদনের জন্য ভিজিট করুন: plan-international.org