যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন ভিসা নীতি
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ১২:৪৭ অপরাহ্ণ, জুন ২৪, ২০২৬
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দীর্ঘদিন ধরে চালু থাকা ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ (Duration of Status) ব্যবস্থা বাতিলের উদ্যোগ নিয়েছে দেশটি। এ লক্ষ্যে প্রস্তাবিত নতুন বিধিমালার অনুমোদন দিয়েছে হোয়াইট হাউস।
মার্কিন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির (DHS) প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, শিক্ষার্থী, এক্সচেঞ্জ ভিজিটর এবং বিদেশি গণমাধ্যম প্রতিনিধিদের জন্য বর্তমানে চালু থাকা খোলা মেয়াদের অবস্থান সুবিধা তুলে দিয়ে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হবে।
বর্তমানে আন্তর্জাতিক শিক্ষার্থীরা পূর্ণকালীন শিক্ষার্থী হিসেবে নিবন্ধিত থেকে ভিসার শর্ত মেনে চললে তাঁদের কোর্স শেষ হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারেন। তবে নতুন নিয়ম কার্যকর হলে অধিকাংশ F-1 শিক্ষার্থী সর্বোচ্চ চার বছরের জন্য থাকার অনুমতি পাবেন।
চার বছরের বেশি মেয়াদি শিক্ষাক্রম, বিশেষ করে গবেষণাভিত্তিক মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামের ক্ষেত্রে অতিরিক্ত সময়ের জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। নির্ধারিত সময় শেষ হওয়ার পরও পড়াশোনা চালিয়ে যেতে চাইলে শিক্ষার্থীদের মেয়াদ বৃদ্ধির আবেদন করতে হবে, অন্যথায় দেশ ছাড়তে হতে পারে।
প্রস্তাবিত বিধিমালায় আরও বলা হয়েছে, শিক্ষার্থীরা পড়াশোনার সময় প্রোগ্রাম পরিবর্তন করতে পারবেন না। একটি শিক্ষাস্তর সম্পন্ন করার পর কেবল উচ্চতর স্তরে ভর্তি হওয়া যাবে। একই বা নিম্ন স্তরের প্রোগ্রামে পরিবর্তনের সুযোগ থাকবে না।
এ ছাড়া পড়াশোনা বা প্রশিক্ষণ শেষ হওয়ার পর দেশে ফেরার প্রস্তুতির জন্য বর্তমানে যে ৬০ দিনের গ্রেস পিরিয়ড রয়েছে, তা কমিয়ে ৩০ দিন করার প্রস্তাব করা হয়েছে।
নতুন নিয়ম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও মেডিকেল সংগঠন। তাদের মতে, এতে শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত প্রশাসনিক জটিলতা তৈরি হবে এবং দীর্ঘমেয়াদি গবেষণা বা ডিগ্রি সম্পন্ন করার ক্ষেত্রে অনিশ্চয়তা বাড়তে পারে। বিশেষ করে ভারতসহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা বেশি প্রভাবিত হতে পারেন বলে মনে করা হচ্ছে।
তবে এই ভিসা নীতি এখনো চূড়ান্তভাবে কার্যকর হয়নি। হোয়াইট হাউসের অনুমোদনের পরও এটি আনুষ্ঠানিক প্রকাশ ও বাস্তবায়নের কয়েকটি ধাপ বাকি রয়েছে। ফলে বর্তমানে বিদ্যমান নিয়মই বহাল আছে এবং শিক্ষার্থীদের তাৎক্ষণিকভাবে কোনো পদক্ষেপ
সূত্র: The Economic Times



