আবেদন চলছে

চীনের সিনহুয়া বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড স্কলারশিপ

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৬

চীনের অন্যতম শীর্ষ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সিনহুয়া বিশ্ববিদ্যালয় (Tsinghua University) আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য Schwarzman Scholars Scholarship 2027-এর আবেদন আহ্বান করেছে। এই স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা বেইজিংয়ে এক বছর মেয়াদি স্নাতকোত্তর (মাস্টার্স) প্রোগ্রামে সম্পূর্ণ বিনা খরচে পড়াশোনার সুযোগ পাবেন।

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের যোগ্য শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

যেসব সুবিধা মিলবে

স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন—

  • সম্পূর্ণ টিউশন ফি মওকুফ
  • ক্যাম্পাসে আবাসনের সুবিধা
  • যাওয়া-আসার বিমান ভাড়া
  • ট্রাভেল অ্যালাউন্স
  • মাসিক জীবনযাপন ভাতা
  • বই ও শিক্ষা-সামগ্রী কেনার জন্য অনুদান
  • স্বাস্থ্যবিমা
  • শিক্ষা-সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ

আবেদনের যোগ্যতা

আবেদনকারীদের—

  • স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (অনার্স) ডিগ্রি থাকতে হবে;
  • আবেদনকালে বয়স ২৯ বছরের কম হতে হবে;
  • IELTS-এ ন্যূনতম ৭.০ ব্যান্ড স্কোর অথবা সমমানের ইংরেজি ভাষার দক্ষতা থাকতে হবে;
  • নেতৃত্ব, একাডেমিক উৎকর্ষ এবং বৈশ্বিক দৃষ্টিভঙ্গির প্রমাণ থাকতে হবে।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় একাডেমিক ও ব্যক্তিগত নথি জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়

এই স্কলারশিপের জন্য আবেদন করা যাবে ৯ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।