কানাডার লেস্টার বি. পিয়ারসন স্কলারশিপ ২০২৭
সম্পূর্ণ বিনা খরচে টরন্টো বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২৬
বিশ্বের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব টরন্টো আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য Lester B. Pearson International Scholarship 2027-এর আবেদন আহ্বান করেছে। সম্পূর্ণ অর্থায়নভিত্তিক (Fully Funded) এই স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা চার বছর মেয়াদি স্নাতক (ব্যাচেলর) ডিগ্রি সম্পন্ন করার সুযোগ পাবেন।
প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ৩৭ জন মেধাবী শিক্ষার্থী এই মর্যাদাপূর্ণ স্কলারশিপের জন্য নির্বাচিত হন। শুধু একাডেমিক ফল নয়, নেতৃত্বগুণ, সৃজনশীলতা, সমাজে ইতিবাচক অবদান রাখার সম্ভাবনা এবং ভবিষ্যৎ নেতৃত্বের সক্ষমতাও নির্বাচনের ক্ষেত্রে বিবেচনা করা হয়।
স্কলারশিপের আওতায় যা পাবেন
লেস্টার বি. পিয়ারসন স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন—
- চার বছরের সম্পূর্ণ টিউশন ফি
- আবাসন (Accommodation) ব্যয়
- বই কেনার জন্য ভাতা
- অন্যান্য আনুষঙ্গিক শিক্ষা ব্যয়
- বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ
যেসব বিষয়ে পড়ার সুযোগ
স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীরা ইউনিভার্সিটি অব টরন্টোর ৭০০টির বেশি স্নাতক প্রোগ্রাম থেকে পছন্দের বিষয় বেছে নিতে পারবেন। উল্লেখযোগ্য বিষয়গুলো হলো—
- প্রকৌশল (Engineering)
- কম্পিউটার সায়েন্স
- জীবনবিজ্ঞান
- পদার্থ ও গণিতবিজ্ঞান
- ব্যবসায় শিক্ষা ও ব্যবস্থাপনা
- মানবিক ও সামাজিক বিজ্ঞান
- সংগীত
- স্থাপত্য
- কাইনেসিওলজি ও ফিজিক্যাল এডুকেশন
কারা আবেদন করতে পারবেন
আবেদনের জন্য প্রার্থীদের—
- আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।
- কানাডার নাগরিক বা স্থায়ী বাসিন্দা হওয়া যাবে না।
- বর্তমানে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকের (Final Year) শেষ বর্ষের শিক্ষার্থী হতে হবে।
- অথবা জুন ২০২৬-এর আগে মাধ্যমিক সম্পন্ন করা যাবে না।
- কোনো বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ের পড়াশোনা শুরু করা যাবে না।
- ইউনিভার্সিটি অব টরন্টোর স্নাতক প্রোগ্রামে আবেদন করতে হবে।
- নিজ স্কুল বা কলেজ থেকে মনোনয়ন (Nomination) পেতে হবে।
আবেদন করবেন যেভাবে
প্রথমে ইউনিভার্সিটি অব টরন্টোর সেপ্টেম্বর ২০২৭ সেশনের স্নাতক প্রোগ্রামে আবেদন করতে হবে। এরপর নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে লেস্টার বি. পিয়ারসন স্কলারশিপের জন্য মনোনয়ন সংগ্রহ করতে হবে।
স্কুল কর্তৃপক্ষ মনোনয়ন পাঠানোর পর আবেদনকারী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি নিরাপদ অনলাইন লিংক পাবেন। সেই লিংকের মাধ্যমে স্কলারশিপের আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে।
গুরুত্বপূর্ণ সময়সীমা
- শিক্ষাপ্রতিষ্ঠানের মনোনয়ন দেওয়ার শেষ সময়: ৯ অক্টোবর ২০২৬
- OUAC-এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে আবেদন করার শেষ সময়: ১৬ অক্টোবর ২০২৬
- পিয়ারসন স্কলারশিপে আবেদন শেষ: ৯ নভেম্বর ২০২৬
বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই স্কলারশিপে আবেদন করতে আগ্রহীদের সময়মতো বিশ্ববিদ্যালয়ে আবেদন, স্কুলের মনোনয়ন এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।



