সুইজারল্যান্ডে সরকারি বৃত্তি, মিলবে মাসে প্রায় ৩ লাখ ৮০ হাজার টাকা

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২৬

সুইজারল্যান্ডে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ খুঁজছেন আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সুখবর। ২০২৭-২৮ শিক্ষাবর্ষের সুইস গভর্নমেন্ট এক্সেলেন্স স্কলারশিপের আবেদন শুরু হয়েছে। এই বৃত্তির আওতায় গবেষণা, পিএইচডি এবং মাস্টার ইন আর্টস পর্যায়ে পড়াশোনা ও গবেষণার সুযোগ রয়েছে।

বিশ্বের ১৮৩টি দেশের নাগরিকরা নির্দিষ্ট ক্যাটাগরির বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীদের প্রতি মাসে ২ হাজার ৪৫০ সুইস ফ্রাঁ পর্যন্ত বৃত্তি দেওয়া হবে। পাশাপাশি সুইজারল্যান্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানে গবেষণার সুযোগ পাবেন বৃত্তিপ্রাপ্তরা।

যেসব বৃত্তি পাওয়া যাবে

২০২৭-২৮ শিক্ষাবর্ষে প্রধানত তিন ধরনের সুযোগ রাখা হয়েছে—

  • রিসার্চ ফেলোশিপ
  • পিএইচডি স্কলারশিপ
  • মাস্টার ইন আর্টস স্কলারশিপ

গবেষণা ও পিএইচডি পর্যায়ের বৃত্তির ক্ষেত্রে সুইজারল্যান্ডের কোনো শিক্ষাবিদ বা গবেষকের তত্ত্বাবধানে গবেষণা করার সুযোগ পেতে হবে। এজন্য আগেভাগেই সম্ভাব্য সুপারভাইজারের সঙ্গে যোগাযোগ করে গবেষণার বিষয় ও রিসার্চ প্রপোজাল প্রস্তুত করার পরামর্শ দেওয়া হয়েছে।

মাসে মিলবে ২ হাজার ৪৫০ সুইস ফ্রাঁ

বৃত্তির অন্যতম আকর্ষণীয় দিক হলো মাসিক আর্থিক সহায়তা। নির্বাচিত গবেষক ও শিক্ষার্থীরা প্রতি মাসে ২ হাজার ৪৫০ সুইস ফ্রাঁ বৃত্তি পেতে পারেন। এর মাধ্যমে সুইজারল্যান্ডে অবস্থান ও পড়াশোনার ব্যয়ের একটি বড় অংশ সামলানো সম্ভব হবে।

এ ছাড়া বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পাওয়ায় এটি আন্তর্জাতিক শিক্ষার্থী ও গবেষকদের জন্য গুরুত্বপূর্ণ একটি সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

আবেদন ফি নেই

সুইস গভর্নমেন্ট এক্সেলেন্স স্কলারশিপের জন্য কোনো আবেদন ফি দিতে হবে না। তাই বৃত্তি নিশ্চিত করে দেওয়ার কথা বলে কেউ অর্থ দাবি করলে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ণ পরিবর্তন

২০২৭-২৮ শিক্ষাবর্ষ থেকে পোস্টডক্টরাল স্কলারশিপ আর দেওয়া হবে না। ফলে আবেদন করার আগে সংশ্লিষ্ট বৃত্তির ক্যাটাগরি ও যোগ্যতার শর্ত ভালোভাবে যাচাই করা জরুরি।

আবেদন কবে থেকে

২০২৭-২৮ শিক্ষাবর্ষের বৃত্তির আবেদন ২০ আগস্ট ২০২৬ থেকে শুরু হয়েছে। বিভিন্ন দেশের জন্য আবেদনের শেষ সময় ও যোগ্যতার শর্ত আলাদা হতে পারে। তাই আবেদনকারীদের নিজ দেশের জন্য নির্ধারিত তথ্য ও সময়সীমা যাচাই করে আবেদন করতে হবে।

আবেদনের লিং………..