বেলজিয়ামে ৬ মাসের পেইড ট্রেইনিশিপ, আবেদন ২৬ আগস্ট পর্যন্ত

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৬

ইউরোপের দেশ বেলজিয়ামে সাম্প্রতিক স্নাতকদের জন্য পেইড কমিউনিকেশনস অ্যাসিস্ট্যান্ট ট্রেইনিশিপের সুযোগ দিচ্ছে ইউরোপের একটি থিংকট্যাংক ‘ফ্রেন্ডস অব ইউরোপ’। ছয় মাসের এ ট্রেইনিশিপে নির্বাচিত প্রার্থীরা হাইব্রিড পদ্ধতিতে কাজ করার সুযোগ পাবেন।

যোগাযোগ, সামাজিক যোগাযোগমাধ্যম, ডিজিটাল কনটেন্ট ও ইউরোপীয় বিষয়াবলিতে আগ্রহী সাম্প্রতিক স্নাতকেরা এ সুযোগের জন্য আবেদন করতে পারবেন।

ট্রেইনিশিপে অংশগ্রহণকারীরা যোগাযোগ ও ডিজিটাল মিডিয়া নিয়ে বাস্তব কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনা, কনটেন্ট তৈরি, প্রচারাভিযান ও বিভিন্ন অনুষ্ঠানের কাজে যুক্ত হওয়ার পাশাপাশি WordPress, SEO, অ্যানালিটিকস, মাল্টিমিডিয়া ও পডকাস্টিংয়ের মতো দক্ষতা উন্নয়নের সুযোগ থাকবে।

এ ছাড়া ইউরোপের একটি প্রতিষ্ঠিত থিংকট্যাংকে কাজের অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি পেশাগত নেটওয়ার্ক তৈরির সুযোগও পাবেন ট্রেইনিরা।

আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যম, কনটেন্ট তৈরি, লেখালেখি, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, WordPress, Canva অথবা ভিডিও এডিটিংয়ের অভিজ্ঞতা থাকলে তা জীবনবৃত্তান্তে স্পষ্টভাবে তুলে ধরার পরামর্শ দেওয়া হয়েছে।

আবেদনের শেষ সময়: ২৬ আগস্ট ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট (CEST)।

সংশ্লিষ্ট ক্ষেত্রে ক্যারিয়ার গড়তে আগ্রহী সাম্প্রতিক স্নাতকদের জন্য এই ট্রেইনিশিপ ইউরোপে পেশাগত অভিজ্ঞতা অর্জনের একটি ভালো সুযোগ হতে পারে।

 

আবেদন করুন…