আবেদন শেষ ৩১ আগস্ট
অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটিতে স্কলারশিপ
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২৬
অস্ট্রেলিয়ার অন্যতম শীর্ষ গবেষণা প্রতিষ্ঠান অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটিতে (এএনইউ) স্কলারশিপের সুযোগ রয়েছে। অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে ‘অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম (আরটিপি)’ এর আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টির স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে পড়াশোনার সুযোগ পাবেন।
বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত।
অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় অবস্থিত অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত হয়। এটি দেশটির অন্যতম শীর্ষ গবেষণা বিশ্ববিদ্যালয়।
যেসব সুবিধা মিলবে
স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের—
- সম্পূর্ণ টিউশন ফি দেওয়া হবে;
- বছরে ৩৯ হাজার ৬৯ অস্ট্রেলিয়ান ডলার উপবৃত্তি দেওয়া হবে;
- স্বাস্থ্যবিমা ভাতা পাওয়া যাবে;
- ভ্রমণ ও স্থানান্তর ভাতা দেওয়া হবে;
- গবেষণার জন্য আলাদা ভাতা দেওয়া হবে;
- আবাসন সুবিধা দেওয়া হবে।
আবেদনের যোগ্যতা
স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য অস্ট্রেলিয়ার সমমানের স্নাতক ডিগ্রি থাকতে হবে। পিএইচডির জন্য স্নাতকোত্তর ডিগ্রি প্রয়োজন। এ ছাড়া গবেষণার অভিজ্ঞতা, ভালো একাডেমিক ফল এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তির অন্যান্য শর্ত পূরণ করতে হবে।
আবেদনকারীদের ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ দিতে হবে। আইইএলটিএসে ন্যূনতম ৬.৫ স্কোর থাকতে হবে।
যা যা প্রয়োজন
আবেদনের জন্য পাসপোর্ট ও ছবি, একাডেমিক সনদ ও ট্রান্সক্রিপ্ট, মোটিভেশন লেটার, রিসার্চ প্রপোজাল, রেফারেন্স লেটার, সিভি এবং আইইএলটিএস বা টোয়েফল স্কোর প্রয়োজন হবে।
আবেদনের শেষ তারিখ: ৩১ আগস্ট ২০২৬।



