নারী উদ্যোক্তাদের জন্য ইউএন উইমেনের নতুন সুযোগ

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৬

ইউরোপ ও মধ্য এশিয়ার নারী উদ্যোক্তা এবং নারী মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য নতুন সুযোগ নিয়ে এসেছে ইউএন উইমেন এন্টারপ্রেনারশিপ এক্সপো ২০২৬/২০২৭। এ কর্মসূচির মাধ্যমে নারী উদ্যোক্তারা ব্যবসায়িক প্রশিক্ষণ, মেন্টরশিপ, নেটওয়ার্কিং, দক্ষতা উন্নয়ন এবং বিনিয়োগের জন্য ব্যবসায়িক প্রস্তাব উপস্থাপনের প্রস্তুতির সুযোগ পাবেন।

কর্মসূচির আওতায় অনলাইন ব্যবসা প্রদর্শনী, বিজনেস বুটক্যাম্প, বিশেষজ্ঞদের মেন্টরশিপ এবং বিনিয়োগকারীদের সামনে ব্যবসায়িক পরিকল্পনা উপস্থাপনের প্রস্তুতি ও পরামর্শ দেওয়া হবে।

এ ছাড়া নির্বাচিত অংশগ্রহণকারীদের ২০২৭ সালে অনুষ্ঠিত হতে যাওয়া এক্সপো ক্যাপিটাল কোয়েস্টে অংশ নেওয়ার সুযোগও থাকতে পারে। তবে এর জন্য অতিরিক্ত নির্বাচন প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

ইউরোপ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশের নারী উদ্যোক্তা এবং নারী মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ কর্মসূচিতে আবেদন করতে পারবেন। বিশেষ করে যেসব ব্যবসা ন্যূনতম কার্যকর পণ্য (এমভিপি), প্রাথমিক পর্যায় কিংবা প্রবৃদ্ধির পর্যায়ে রয়েছে, তাদের অংশগ্রহণকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

কর্মসূচিটি অনলাইন এবং আঞ্চলিক কার্যক্রমের সমন্বয়ে পরিচালিত হবে। আবেদনের জন্য নির্দিষ্ট কোনো সময়সীমার কথা উল্লেখ করা হয়নি।

আগ্রহী উদ্যোক্তাদের ব্যবসা, পণ্য বা সেবা, গ্রাহক, ব্যবসার বর্তমান অগ্রগতি, আয়, ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনা এবং বিনিয়োগের লক্ষ্য সম্পর্কে একটি সুস্পষ্ট ব্যবসায়িক বিবরণ প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

আবেদন ও বিস্তারিত তথ্য: ইউএন উইমেন এন্টারপ্রেনারশিপ এক্সপো ২০২৬/২০২৭