বিনা মূল্যে ইন্টার্নশিপের সুযোগ ইউএনডিপিতে, করুন আবেদন

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ১:৫২ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৬

স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী এবং সদ্য স্নাতকদের জন্য সম্পূর্ণ বিনা মূল্যে তিন মাস মেয়াদি ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। বিশ্বের যেকোনো দেশের তরুণ-তরুণীরা এ ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন।

‘ইউএনডিপি ডিজিটাল, এআই অ্যান্ড ইনোভেশন ইন্টার্নশিপ: গ্লোবাল কল ফর ২০২৬ ইন্টার্নশিপ’ শীর্ষক এ কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারীরা ডিজিটাল ট্রান্সফরমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও উদ্ভাবন বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। আবেদনের শেষ সময় ৩০ সেপ্টেম্বর ২০২৬।

কী কী সুযোগ থাকছে

ইন্টার্নশিপে নির্বাচিতদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা রয়েছে। এর মধ্যে রয়েছে—

  • মাসিক ভাতা;
  • ডিজিটাল ট্রান্সফরমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও উদ্ভাবন বিষয়ে বাস্তব কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ;
  • আন্তর্জাতিক পর্যায়ে পেশাগত নেটওয়ার্ক তৈরির সুযোগ;
  • সংশ্লিষ্ট ক্ষেত্রে দক্ষতা ও পেশাগত সক্ষমতা বৃদ্ধির সুযোগ।

কারা আবেদন করতে পারবেন

স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী এবং সদ্য স্নাতকরা এ ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। প্রার্থীদের ক্ষেত্রে যেসব যোগ্যতা বিবেচনা করা হবে—

  • বর্তমানে স্নাতকোত্তর পর্যায়ের কোনো প্রোগ্রামে অধ্যয়নরত হতে হবে;
  • অথবা স্নাতক ডিগ্রির শেষ বর্ষে অধ্যয়নরত হতে হবে;
  • স্নাতক, স্নাতকোত্তর বা উচ্চতর ডিগ্রি সম্পন্নকারীরাও আবেদন করতে পারবেন। তবে নির্বাচিত হলে স্নাতক হওয়ার এক বছরের মধ্যে ইন্টার্নশিপ শুরু করতে হবে;
  • ডিজিটাল ট্রান্সফরমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্য-উপাত্ত, উদ্ভাবন, যোগাযোগ, গবেষণা বা আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ে আগ্রহ বা সংশ্লিষ্ট অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত গুরুত্ব পেতে পারে;
  • গবেষণা ও বিশ্লেষণী দক্ষতা থাকতে হবে;
  • ভালো যোগাযোগ ও আন্তব্যক্তিক দক্ষতা থাকতে হবে;
  • স্বাধীনভাবে এবং দলের সঙ্গে কাজ করার সক্ষমতা থাকতে হবে;
  • ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

আবেদনের সময় প্রার্থীদের কয়েকটি প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। এগুলো হলো—

  • পূরণ করা আবেদন ফরম;
  • ইংরেজিতে লেখা কাভার লেটার;
  • সিভি বা কারিকুলাম ভিটা;
  • প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত কাগজপত্র।

যেভাবে আবেদন করবেন

ইউএনডিপির এ ইন্টার্নশিপে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপ্রক্রিয়া, বিস্তারিত যোগ্যতা ও অন্যান্য তথ্য জানতে ইউএনডিপির নির্ধারিত অনলাইন আবেদন পোর্টালে প্রবেশ করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৬।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

 

আবেদন করতে পারবেন এই লিংকে…