সাংবাদিকদের জন্য আমেরিকায় ফেলোশিপ, মিলবে ১ লাখ ৩৫ হাজার ডলার বৃত্তি
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২৬
পেশাদার সাংবাদিকদের জন্য ফেলোশিপের সুযোগ দিচ্ছে আমেরিকার ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। ‘জন এস নাইট জার্নালিজম ফেলোশিপ’ নামের এ কর্মসূচিতে বিশ্বের যেকোনো দেশের সাংবাদিকরা আবেদন করতে পারবেন।
নয় মাসের এ কর্মসূচিতে নির্বাচিত ফেলোরা পাবেন ১ লাখ ৩৫ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৬৭ লাখ ৮০ হাজার ৫০০ টাকা।
প্রতিষ্ঠানের নাম: স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, আমেরিকা।
ফেলোশিপের নাম: জন এস নাইট জার্নালিজম ফেলোশিপ।
আবেদনের শেষ সময়: ২ ডিসেম্বর ২০২৬।
সুযোগ-সুবিধা: নির্বাচিত সাংবাদিকরা ১ লাখ ৩৫ হাজার ডলার পাবেন। এ ছাড়া সাংবাদিকতার উদ্ভাবন, নতুন উদ্যোগ গ্রহণ, নেতৃত্বের দক্ষতা উন্নয়ন এবং বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ ও পেশাগত সম্পর্ক তৈরির সুযোগ থাকবে।
ফেলোশিপের মেয়াদ: নয় মাস।
সেশন: ২০২৭-২৮। আগামী বছরের সেপ্টেম্বর থেকে মে মাস পর্যন্ত এ কর্মসূচি চলবে।
আবেদনের যোগ্যতা
বিশ্বের যেকোনো দেশের পেশাদার সাংবাদিকরা এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন।
প্রয়োজনীয় কাগজপত্র
১. জীবনবৃত্তান্ত (সিভি/রিজিউমে)।
২. নিজের সাংবাদিকতার কাজের একটি নমুনা।
৩. তিনজন পেশাগত রেফারেন্সের যোগাযোগের তথ্য।
৪. পূরণ করা অনলাইন আবেদনপত্র।
আবেদন করবেন যেভাবে
আগ্রহী সাংবাদিকদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ও বিস্তারিত তথ্য জানা যাবে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ফেলোশিপের ওয়েবসাইটে।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।



